আলমগীর মানিক | ০১:৪২ এএম, ২০২৫-০৭-২২
আলমগীর মানিক
পার্বত্য রাঙামাটিতে আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৫৫তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষ্যে সোমবার রাতে রাঙামাটি শহরে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার(২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ) বাদ এশায় রাঙামাটির বিএম মার্কেট প্রাঙ্গণে ৫৫তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে এই মতবিনিময় সভা ও দাওয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময়ে রাঙামাটি শহরের কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বায়তুশ শরফ শাহ জব্বারীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামসুল আরেফিন, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, বিএম শপিং কমপ্লেক্সের সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন, কাউখালীর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা সানাউল্লাহ, কাশখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা আবুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার পেয়ার আহম্মদ, সঞ্চালক মাওলানা আসহাদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী, ভেদভেদী, রাঙামাটি) প্রমুখ।
এছাড়া রাঙামাটির বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রায় দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি সভায় অংশগ্রহণ করেন।
সভায় মাহফিল কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান নাজাত ইবনে দিনার বলেন, “আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়েছি। আপনারা স্ব-শরীরে মাহফিলে উপস্থিত থেকে রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসার প্রমাণ দিন। এখানে যারা এসেছেন, সবাই রাসূল (সা.)-কে ভালোবেসেই এসেছেন।” তিনি মাহফিলের সফলতা ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং সর্বস্তরের মুসলমানদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবছরের মতো এবারও মাহফিলটি বৃহৎ পরিসরে, ধর্মীয় ভাবগম্ভীরতায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি শাহ মঞ্জিল সীরাত ময়দানে আয়োজিত এ মাহফিলটি “১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল” নামে সুপরিচিত। এটি উপমহাদেশের অন্যতম বৃহৎ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধারাবাহিক সীরাত মাহফিল। এবারের মাহফিল শুরু হবে ১১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি / ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বৃহস্পতিবার এবং২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ,২৯ রবিউল আউয়াল/ সোমবার দিবাগত রাতে ফজরের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited